হোম > খেলা > ক্রিকেট

‘আজ স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। আজ তাঁর স্ত্রী দোলা হোসেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই দম্পতির ঘরে একজন ছেলেও রয়েছে। 

কন্যা সন্তানের বাবার হওয়ার ব্যাপারটি রুবেল নিজেই আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। ফেসবুকে নবজাতককে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। 

বাংলাদেশের পতাকা আর দুই হাতে দোয়ার ইমোজি জুড়ে দিয়ে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’ 

কঠিন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বেশ কিছু দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের