হোম > খেলা > ক্রিকেট

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।

বিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শাকরুল। পদত্যাগের ব্যাখ্যায় তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছি। বর্তমানে আমার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সকল ব্যবসার দায়িত্ব আমার ওপর পড়েছে। ফলে এরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হবে না। ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।’

৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবি পরিচালক হয়েছেন তামিম ইকবাল। পরিচালকদের ভোটে ১৭তম বিসিবি সভাপতি হয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন। তামিমসহ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ পরিচালক। অন্যরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম, সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, শানিয়ান তানিম, ফয়সাল ইয়াসির, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম, সাকিব আহমেদ ও ড. সরকার মাহবুব শামীম। এই ক্যাটাগরি থেকে হেরেছেন মেজর ইমরোজ আহমেদ (অব.), আমজাদ হোসেন, ফায়জুর মিতু ও বোরহানুল হোসেন পাপ্পু। আমজাদ ও মিতু আগের বোর্ডের পরিচালক ছিলেন।

২৫ পরিচালকের মধ্যে ২৩ জন ক্লাব ক্যাটাগরি, আঞ্চলিক ও জেলা, অন্যান্য-এই তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। দুই জন নির্বাচিত হয়েছেন এনএসসি থেকে। শাকরুল নির্বাচিত হয়েছিলেন রাজশাহী বিভাগ থেকে। তিনি পদত্যাগ করায় পরিচালক সংখ্যা এখন ২৪।

গতকাল ১৭তম বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। বিসিবির ইতিহাসে সর্বকনিষ্ঠ বোর্ড প্রধানও তিনি।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের