হোম > খেলা > ক্রিকেট

ব্রাভোর সঙ্গে ‘এলিট ক্লাবে’ রশিদ খান

আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি, রশিদ খানের ঘূর্ণিতে ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখেন। টি-টোয়েন্টিতে এবার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ। আফগান লেগস্পিনারের আগে এই কীর্তি গড়েছিলেন ডোয়াইন ব্রাভো। 

দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের হয়ে খেলছেন রশিদ। কেপটাউন দলকে নেতৃত্বও দিচ্ছেন আফগান এই লেগস্পিনার। টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেট নিয়ে গতকাল কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিলেন রশিদ। ৪ ওভার বোলিং করে ১৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ক্লাইড ফরচুইনকে বোল্ড করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রশিদ। ৫০০ উইকেট নিতে রশিদকে খেলতে হয়েছে ৩৭১ ম্যাচ। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদের ওপরে আছেন ব্রাভো। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৫৫৬ ম্যাচে নিয়েছেন ৬১৪ উইকেট। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ ছয় বোলার:

১। ডোয়েইন ব্রাভো:  ৬১৪ উইকেট; ৫৫৬ ম্যাচ

২। রশিদ খান:  ৫০০ উইকেট; ৩৭১ ম্যাচ

৩। সুনিল নারাইন:  ৪৭৪ উইকেট; ৪৩৫ ম্যাচ

৪। ইমরান তাহির:  ৪৬৬ উইকেট; ৩৭৩ ম্যাচ

৫। সাকিব আল হাসান:  ৪৩৬ উইকেট; ৩৮৯ ম্যাচ

৬। ওয়াহাব রিয়াজ:  ৪০১ উইকেট; ৩৩৫ ম্যাচ

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’