হোম > খেলা > ক্রিকেট

বিসিবির নির্বাচনে ভোটার হলেন তামিম-মাহমুদউল্লাহসহ যে ক্রিকেটাররা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভোটার হয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মির্জা ইয়াসির আব্বাস ও ফাহিম সিনহা। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটার তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। সেই তালিকায় আছেন বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবালসহ দেশের সাবেক ক্রিকেটাররা।

তামিম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে ভোটার হয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে ভোটার হয়েছেন। এই তালিকায় আছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে ভোটার হয়েছেন নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন। যাঁদের মধ্যে বিসিবির বর্তমান নির্বাচক প্যানেলে আছেন সুমন, নাঈম ও নাদিফ। লিপুর মেয়াদ শেষ হওয়ার পর এ বছরের মার্চে বিসিবির প্রধান নির্বাচক হয়েছেন সুমন।

আবাহনী লিমিটেড থেকে ভোটার হয়েছেন ফাহিম সিনহা। অ্যাডহক কমিটির গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধান তিনি। আজাদ স্পোর্টিং ক্লাব ও এক্সিউম ক্রিকেটার্স থেকে ভোটার হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস ও ইসরাফিল খসরু। বিসিবির অর্থ ও কল্যাণ বিভাগের প্রধান ইসরাফিল খসরু এবং ফিন্যান্স ও লজিস্টিকসে আছেন মির্জা ইয়াসির। টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ভোটার হয়েছেন। আর সাবেক পেসার রুবেল হোসেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ভোটার হয়েছেন।

৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হলেন তামিম। ৭ জুন হবে নির্বাচন। সব মিলিয়ে বিসিবির নির্বাচনে ভোটার হয়েছেন ১৮৪ জন।

যেসব ক্রিকেটাররা ভোটার হয়েছেন বিসিবি নির্বাচনে

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন, রুবেল হোসেন

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের