হোম > খেলা > ক্রিকেট

অ্যান্ডারসনের শেষ টেস্টে অভিষেক রাঙালেন অ্যাটকিনসন

একজন নামলেন বিদায়ী টেস্ট খেলতে, আরেকজনের অভিষেক। ক্যারিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের শেষ তথা ১১ নম্বর ব্যাটার জেডেন সিলসের উইকেটটা পেলেন জিমি অ্যান্ডারসন। তার আগে অভিষিক্ত গাস অ্যাটকিনসনের তোপে লন্ডভন্ড হয়ে যায় উইন্ডিজের ব্যাটিং অর্ডার। ১২১ রানে থেমে যায় সফরকারী দলের প্রথম ইনিংস।

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। একই ম্যাচে অভিষেক হয়েছে দুই দলের তিন ক্রিকেটারের—অ্যাটকিনসন ছাড়াও ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ খেলছেন উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম টেস্ট খেলতে নামেন ওপেনার মিকাইল লুইজও।

লুইজকে সঙ্গে নিয়ে প্রথম ১০ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। ১১ তম ওভার থেকে শুরু অ্যাটকিনসনের জাদুকরী স্পেল। ব্র্যাথওয়েট, কির্ক ম্যাকেঞ্জি, জেসন হোল্ডারসহ এক এক করে তিনি নিয়েছেন ৭ উইকেট। ওপেনিংয়ে নেমে লুইজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস।

দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটকে (৩) হারিয়ে প্রথম ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেটে ৮৪ রান করেছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে আছেন ওপেনার জ্যাক ক্রলি (৩৪) ও ওলি পোপ (৪২)

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের