হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের চেয়ে সাকিবের ভাবনায় এখন চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ। সেমিফাইনালের সম্ভাবনা একরকম শেষ হয়ে যাওয়ায় প্রথম পর্বের বাকি তিন ম্যাচ এক অর্থে নিছক আনুষ্ঠানিকতা। কিন্তু এসব ম্যাচ থেকেও দলের অর্জনের বাকি আছে মনে করেন সাকিব আল হাসান।

সেই ‘অর্জন’টা কী? বাকি তিন ম্যাচে ভালো করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জায়গা করে নেওয়া। কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে ম্যাচটিকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বললেন, ‘আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। আর এ জন্য আমাদের কাছে জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।’

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা লাগবে বাংলাদেশের। কিন্তু ৬ ম্যাচে ৫ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৯-এ অবস্থান দলের। সাকিব বলে গেলেন, ‘কত উপরের দিকে শেষ করা যায়, সেটাও তো একটা লক্ষ্য। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, সেভাবে করতে পারিনি। তবে এখান থেকেও যদি যে কয়টা ম্যাচ আছে ভালোভাবে খেলতে পারি, ভালো ফলাফল আসে, তাহলে হয়তো স্বস্তি নিয়ে ফিরতে পারব।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের