হোম > খেলা > ক্রিকেট

প্রীতি জিনতার সঙ্গে পন্টিংয়ের হয়েছে কী

ক্রীড়া ডেস্ক    

পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং ও সহ-স্বত্বাধিকারী প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত

২০২৬ আইপিএলে দুই পাঞ্জাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। এই লাইন শুনে অনেকের হয়তো মনে প্রশ্ন তৈরি হতে পারে পাঞ্জাবের দুটি ফ্র্যাঞ্চাইজি কি খেলছে? আসলে তা নয়। পাঞ্জাব কিংসের শুরুটা যত দাপটের সঙ্গে হয়েছিল, এখন শেষভাগে এসে মুখ থুবড়ে পড়েছে দলটি। দলের বাজে অবস্থায় নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে গত রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরেছে পাঞ্জাব কিংস। যে পাঞ্জাব প্রথম সাত ম্যাচে অপরাজিত ছিল, তারা টানা পাঁচ ম্যাচ হেরে গেছে। হারের পর প্রধান কোচ রিকি পন্টিং ও সহ-স্বত্বাধিকারী প্রীতি জিনতার কথা বলার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুজনের মধ্যে অনেক দীর্ঘ আলাপচারিতা হয়েছে। কী নিয়ে তাঁরা (পন্টিং-প্রীতি) কথা বলেছেন, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পন্টিং পাঞ্জাবের ভরাডুবির ব্যাখ্যা দিয়েছেন প্রীতির কাছে। এমনকি কথা বলার এক পর্যায়ে বলিউড অভিনেত্রীর কাছে মাথা নত করেন পন্টিং।

প্রথম ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল পাঞ্জাব কিংস। জিতেছিল ৬ ম্যাচ ও এক ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। যে পাঞ্জাবের প্লে-অফ খেলা সময়ের ব্যাপার মনে হচ্ছিল, এবার তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। গত রাতে ধর্মশালায় মুম্বাইয়ের রান তাড়া করার সময় মেজাজও হারিয়েছেন পন্টিং। শেষ তিন বলে ৮ রানের সমীকরণ তিলক ভার্মা দুই ছক্কা মেরে ম্যাচের ইতি টানেন।

ধর্মশালায় গত রাতে মুম্বাই-পাঞ্জাব ম্যাচের আগে এক ঘটনায় অবাক হয়েছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোহিত ধর্মশালার এক রেস্টুরেন্টে ঘোরাঘুরি করতে থাকেন। তারকা খেলোয়াড়কে কাছে পেয়ে ভক্ত-সমর্থকেরা ঘিরে ধরেন। মজার বিষয় হলো, ধর্মশালায় আগত বিদেশি পর্যটকেরা রোহিতকে চিনতেই পারেননি।

নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া নেই। ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদবও গত রাতে খেলেননি। ধর্মশালায় গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। পাঞ্জাব কিংসের দেওয়া ২০১ রানের লক্ষ্যে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে মুম্বাই। ৩৩ ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিলক। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স এখন ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। চারে থাকা পাঞ্জাব কিংসের ১২ ম্যাচে পয়েন্ট ১৩।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের