হোম > খেলা > ক্রিকেট

বেইলি রোড ট্র্যাজেডিতে বিপিএল ফাইনালে ১ মিনিট নীরবতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল রাতে রাজধানীর বেইলি রোডে সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল (বিপিএল)। 

এই ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করবেন ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ারসহ সবাই। বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ। বিপিএলের ফাইনালের আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। কালো ব্যাজ পরবেন ম্যাচ অফিশিয়াল ও ক্রিকেটাররা।

বেইলি রোডের অগ্নিকাণ্ডে এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। মর্মান্তিক এই অগ্নি দুর্ঘটনায় শোকাহত ক্রিকেটাররাও। সাকিব আল হাসান-তামিম ইকবালরা জানিয়েছেন শোক।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের