হোম > খেলা > ক্রিকেট

৪১ রানই করতে পারল না বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত।  ৪১ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ থেমে গেছে ৩৭ রানে। বৃষ্টি আইনে ৩ রানে হেরে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অনেকটা জটিল হয়ে গেল বাংলাদেশের।  

বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। ১২ রানে ২ উইকেট হারালেও নিগার সুলতানা জ্যোতি-রুমানা আহমেদের ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকে বাংলাদেশ। শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান, হাতে ৮ উইকেট। তবে ৬ষ্ঠ ওভারে ৪ উইকেট পড়তেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৭ ওভারে ৭ উইকেটে ৩৭ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন  শ্রীলঙ্কার ইনোকা রনবীরা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। লঙ্কানদের সর্বোচ্চ ইনিংসটা এসেছে নিলাক্ষী ডি সিলভার কাছ থেকে, করেছেন ৩১ বলে ২৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রুমানা নিয়েছেন ২ উইকেট।

বৃষ্টিবাধায় ছোট হয়ে আসা শ্বাসরুদ্ধকর ম্যাচটা হেরে কঠিন সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জ্যোতির দল এখন আছে পাঁচে।

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে