হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক    

চোট পেয়েছেন ঢাকা এক্সপ্রেস। ছবি: ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যাওয়ার কথা ভক্তদের।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে খেলার সময় চোট পেয়েছেন তাসকিন। আপাতত খেলার মতো অবস্থায় নেই এই পেসার। স্বাভাবিকভাবেই তাঁকে নোয়াখালীর বিপক্ষে একাদশে রাখা হয়নি–এমনটাই জানিয়েছেন মিঠুন। চোট থেকে সেরে উঠতে সিলেট থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে তাসকিনকে।

আজ দুটি ম্যাচ শেষে বিপিএলের সিলেট পর্ব শেষ হবে। দুই দিন বিরতি দিয়ে আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব। যেখানে স্বাগতিকেদের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি; প্রতিপক্ষ রংপুর রাইডার্স। তার আগে সুস্থ হতে পারলে ঢাকা পর্বে তাসকিনকে পাওয়া যাবে বলে জানিয়েছেন মিঠুন।

তাসকিন প্রসঙ্গে জানতে চাইলে মিঠুন বলেন, ‘এটা আসলে ফিজিও বলতে পারবে। তাসকিন এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। খেলার মতো অবস্থায় ছিল না বলেই তাসকিনকে রাখা হয়নি। আমি আনঅফিসিয়ালি যতটা জানি, যদি খারাপ কিছু না হয় ঢাকা পর্ব থেকে আবার ওর খেলার সম্ভাবনা আছে। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’

চলতি বিপিএলটা ভালো যাচ্ছে না তাসকিনের। ৫ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। ওভারপ্রতি ৯.৭৭ রান দিয়েছেন এই গতি তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেটা ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ। তার ওপর এবার নতুনকরে এল চোটের খবর।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের