হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে খেলতেই পারলেন না হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক    

আইপিএলে খেলতেই পারলেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি: ক্রিকইনফো

আইপিএলে খেলতে হলে শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষা দিতে বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাঁদেরই একজন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে তাঁর আর এবারের আইপিএল খেলা হচ্ছে না।

চোটে পড়ায় আইপিএলই শেষ হয়ে গেল হাসারাঙ্গার। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সময় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি এই তথ্য জানিয়েছেন। মুডি বলেন, ‘সে (হাসারাঙ্গা) আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না। আমরা তার বিকল্প খুঁজছি। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারি।’

ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, হাসারাঙ্গার বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে নিতে পারে লক্ষ্ণৌ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রয়েছে ৩৭ ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলারও অভিজ্ঞতা রয়েছে। তবে খেলা হয়নি আইপিএলে।

নিলাম থেকে ২ লাখ ২২ হাজার পাউন্ডে হাসারাঙ্গাকে কিনেছিল লক্ষ্ণৌ। বাংলাদেশি মুদ্রায় সেটা ২ কোটি ৭২ লাখ টাকা। তবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। আইসিসির এই ইভেন্টে খেলেছিলেন কেবল এক ম্যাচ। তখনই এসএলসি থেকে আইপিএলে খেলার ছাড়পত্র দিতে ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়।

টি-টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার আইপিএলে একেবারে নতুন নন। ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। যার মধ্যে ১১ ম্যাচ খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে খেলেছেন ২৬ ম্যাচ। তিনি এবার না খেললেও লক্ষ্ণৌর দিগ্বেশ রাঠি, এম সিদ্ধার্থের মতো স্পিনাররা দুর্দান্ত পারফর্ম করছেন।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের