হোম > খেলা > ক্রিকেট

সাকিবই ভাঙলেন বিধ্বংসী জুটি 

ধর্মশালায় টস হেরে ব্যাটিং পেয়ে ভয়ংকর হয়ে উঠেছিল ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের বেধড়ক পেটাচ্ছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। তাঁদের উদ্বোধনী জুটিতেই বিশ্বচ্যাম্পিয়নরা পেরিয়ে যায় ১০০ রান। বিধ্বংসী এই উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব আল হাসান। 

আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথমে ফিফটি পেয়েছেন মালান। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন ৩৯ বলে। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের তা বিশ্বকাপেও প্রথম ফিফটি। মালানের পর ফিফটি পেয়ে যান জনি বেয়ারস্টোও। বেয়ারস্টো ফিফটি পেয়েছেন ৫৪ বলে। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮তম ওভারের পঞ্চম বলে সাকিবের অসাধারণ আর্ম ডেলিভারিতে বোল্ড হয়েছেন বেয়ারস্টো। তাতে ভেঙে যায় ১০৭ বলে ১১৫ রানের উদ্বোধনী জুটি। ৫৯ বলে ৮ চারে ৫২ রান করেন বেয়ারস্টো। 

বেয়ারস্টো আউট হলেও অন্য প্রান্তে আক্রমণাত্মক খেলে যাচ্ছেন মালান। এখন পর্যন্ত ৬০ বলে ১১ চার ও ২ ছক্কায় ৭৪ রান করে অপরাজিত আছেন তিনি। যেভাবে খেলছেন, তাতে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েও যেতে পারেন ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার। অন্য প্রান্তে রুট ১২ বলে ১২ রান করে অপরাজিত আছেন। ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ১৪০ রান। 

এর আগে পঞ্চম ওভারেই মালানের উইকেট নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। ওভারের প্রথম বলে মোস্তাফিজকে মালান পুল করতে গেলে বল চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ করেন সাকিব। তবে এই রিভিউ নষ্ট হয়েছে যেখানে দেখা যায়, বল লেগেছে মালানের জার্সিতে। এখান থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু ইংল্যান্ডের। ওভারের তৃতীয় বলে কাভার দিয়ে চার মারেন মালান। ঠিক তার পরের বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফ্লিকে ইনিংসের প্রথম ছক্কা মারেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার। এই ওভারে ১০ রান দিয়েছেন মোস্তাফিজ।

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত