হোম > খেলা > ক্রিকেট

বলছেন রমিজ রাজা

রমজানের রহমতে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের সেমিফাইনাল ইস্যুতে বার্তা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণে পড়ে গেছে পাকিস্তান। জয়ের পাশাপাশি নির্দিষ্ট ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে সালমান আলী আগার দলকে। জনপ্রিয় ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার রমিজ রাজার মতে–কোনো সমীকরণ মিলিয়ে নয়, বরং পবিত্র রমজানের রহমতে শেষ চারে পা রাখবে পাকিস্তান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় রমিজ লিখেছেন, ‘পাকিস্তান যেভাবে কোয়ালিফাই করতে পারে; অন্তত ৬৪ রানের ব্যবধান নয় কিংবা ১৩ ওভারে লক্ষ্য তাড়া করেও নয়। শুধু হতে পারে (সেমিফাইনাল) রমজানের রহমতে।’

সুপার এইটের গ্রুপ টুতে আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। শুধু জিতলেই হবে না তাদের। ৩ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। ২ ম্যাচে পাকিস্তানের নামের পাশে শোভা পাচ্ছে ১ পয়েন্ট। শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে সামনে চলে আসবে রানরেটের হিসেব। নেট রানরেটে এগিয়ে থাকা দলই ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেবে।

রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। ‍+ ১.৩৯০ রানরেট নিয়ে স্বস্তিতেই আছে কিউইরা। সেখানে–০.৪৬১ রানরেট চিন্তার কারণ পাকিস্তানের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হচ্ছে না তাদের। সমীকরণ বলছে, সেমিফাইনালে যেতে আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানে জিততে হবে পাকিস্তানকে। এ ছাড়া রান তাড়া করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। পাকিস্তান এই দুটি সমীকরণের যেকোনো একটি মিলিয়ে জিততে না পারলে সেমিফাইনালে পা রাখবে নিউজিল্যান্ড। পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে রানরেটের হিসেব ছাড়াই পয়েন্টে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের