হোম > খেলা > ক্রিকেট

আইপিএল মেগা নিলাম

নিলামের আগেই শচীনের ছেলের খরুচে বোলিং, দল পাওয়া নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক    

অর্জুন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম শুরু হচ্ছে আগামীকাল। এবার সবচেয়ে বেশি দাম কে পাবেন, কাদের দেখা যাবে না—এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। নিলাম শুরুর আগে ভারতীয় এক টিভি তো ‘শ্যাডো’ মেগা নিলামেরও শো করে ফেলেছে।

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান দল পাবেন তো আইপিএলে? সেই আলোচনা যেমন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরছে তেমনি ভারতীয়দেরও আলোচনায় অর্জুন টেন্ডুলকার। এমন নয় যে, আইপিএলে বড় তারকাদের একজন তিনি। কিন্তু অর্জুন যে ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের পুত্র। পারফরম্যান্স না করলেও বাবার কারণে যিনি সংবাদের শিরোনাম হোন নিয়মিত।

এবারের মেগা নিলামেও নাম আছে অর্জুনের। কিন্তু সৌদি আরবে নিলাম শুরুর আগে তাঁর যে পারফরম্যান্স দেখা গেল, সেটি নিয়ে চিন্তিত হয়তো তিনিও। গোয়ায় আজ সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যে ফ্লপ অর্জুন। হায়দরাবাদে মুম্বাইয়ের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান। পাননি উইকেট। ব্যাট হাতে ৪ বলে চারে করেছেন ৯ রান। ম্যাচটিতে গোয়া হেরেছে ২৬ রানে।

মেগা নিলামের আগে নিজেকে প্রমাণের দারুণ সুযোগ পেয়েছিলেন অর্জুন। তবে ২৫ বছর বয়সী পেসার সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। গত আইপিএলে অর্জুন খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। তবে ফ্র্যাঞ্চাইজিটি এবার তাঁকে ছেড়ে দিয়েছে। আইপিএলে অবশ্য এখনো সেভাবে নজর কাটতে পারেননি অর্জুন। মুম্বাইয়ের হয়ে দুই মৌসুমে পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ৩ উইকেট।

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি