হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজে নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আপদকালীন পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।

বাংলাদেশের হয়ে খেলেছেন ৭ টেস্ট ও ৬ ওয়ানডে খেলেছেন তালহা। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই সাবেক পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন। দেশের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে তিনি ইতোমধ্যে একজন দক্ষ কোচ হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার নাহিদ রানা, মোস্তাফিজুর রহমানদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন সাবেক এই পেসার।

তালহার এই সুযোগ তৈরি হয়েছে মূলত শন টেইটের সরে যাওয়ার সম্ভাবনায়। বাংলাদেশের সাম্প্রতিক পেস বোলিং উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা টেইট কিছুদিন ধরেই জাতীয় দলের দায়িত্ব থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। পারিবারিক কারণেই তিনি আর দীর্ঘমেয়াদে এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে জানা গেছে।

এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের ঐতিহ্যবাহী রাজ্য দল বাংলা (বেঙ্গল)-এর কোচ হওয়ার দৌড়ে আছেন টেইট। প্রধান কোচের পদে আগ্রহ প্রকাশ করে তিনি নাকি সাক্ষাৎকারও দিয়েছেন। এমনকি প্রধান কোচ না হলেও পেস বোলিং কোচ হিসেবে তাঁকে দলে যুক্ত করার সুযোগ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতের সঙ্গে টেইটের ব্যক্তিগত সম্পর্কও বেশ গভীর। তার স্ত্রী ভারতীয় হওয়ায় নিয়মিত দেশটিতে যাতায়াত রয়েছে। পাশাপাশি বাংলা দলের মতো একটি বড় রাজ্য দলে কাজ করলে ভবিষ্যতে আইপিএল কিংবা ভারতীয় ক্রিকেটের অন্যান্য কাঠামোয় কাজের সুযোগ তৈরি হতে পারে। বয়সভিত্তিক প্রতিভা নিয়ে কাজ করার পাশাপাশি ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলের পথও খুলে যেতে পারে।

এসব কারণেই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ভারতে নতুন অধ্যায় শুরু করার ব্যাপারে টেইট আগ্রহী হয়ে উঠেছেন কি না, তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। তবে আপাতত নিশ্চিত বিষয় হলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে বাংলাদেশের পেস আক্রমণের দেখভালের দায়িত্বে থাকছেন তালহা।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের