হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি হওয়ায় সিপিএলে কোচ হতে পারেননি আজহার

ক্রীড়া ডেস্ক    

কোচিংয়ে বেশ অভিজ্ঞ আজহার মাহমুদ। ছবি: সংগৃহীত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দাবি, দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের নেবে না ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত বিবিসির এই তথ্য সত্যি হয় কি না সেটা সময়ই বলে দেবে। তবে পাকিস্তান হওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচের চাকরি না পাওয়ার দাবি করলেন আজহার মাহমুদ।

চার বছর আগে সিপিএলের একটি দল থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন আজহার। পাকিস্তানি হওয়ায় শেষ পর্যন্ত চাকরি করা হয়নি সাবেক এই পেস বোলিং অলরাউন্ডারের। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে আজহার বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি থেকে কোচিং করার প্রস্তাব পেয়েছিলাম। পরে জানতে পারলাম পাকিস্তানি হওয়ার কারণে তারা আমাকে জানায়, দলে কোনো পাকিস্তানি কোচ বা খেলোয়াড় রাখা হবে না।’

সম্পর্কের অবনতির কারণে প্রথম পর্বের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয় না। বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগগুলোতেও মালিকানা আছে আইপিএলের দলগুলোর। মূলত এ জন্যই পাকিস্তানি ক্রিকেটারদের বাইরের লিগে খেলার সুযোগ দিন দিন কমে আসছে। বিষয়টি দেশটির কোচদের জন্যও সমস্যা তৈরি করছে বলে মনে করেন আজহার।

পাকিস্তানের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আজহার বলেন, ‘বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখন আইপিএলের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত। চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ আছে–যেমন এসএ ২০, মেজর লিগ ক্রিকেট। আইপিএল বা ভারতীয় মালিকানাধীন দলগুলোতে কোচ হিসেবে সুযোগ পাওয়া আমার জন্য কঠিন। বিষয়টি সহজ নয়। খেলোয়াড়দেরও একই বাস্তবতা।’

২০১১ সালে ব্রিটিশ নাগরিকত্ব পান আজহার। ২০১৬ সালে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হন। এই দায়িত্ব পালন করেছেন তিন বছর। ২০২৪ সালে ফের পাকিস্তানের কোচিং প্যানেলে ফেরেন; সে বছর নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন। জেসন গিলেস্পি দায়িত্ব ছাড়ার পর গত বছর পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচের পদে বসেন তিনি। দুই বছর ধরে পাকিস্তানের কোচিং প্যানেলে থাকার কারণে নতুন চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে তাঁর জন্য।

এই প্রসঙ্গে আজহার বলেন, ‘এটা আমার জন্য আদর্শ পরিস্থিতি নয়। আমি ইংল্যান্ডে স্বীকৃত কোচ; সারে কাউন্টি ক্রিকেটে কোচিং করেছি। এরপর গত দুই বছর পাকিস্তান দলে কাজ করেছি। এই দুই বছর পাকিস্তান সেটআপে থাকার কারণে এখন নতুন দায়িত্ব পাওয়া বেশ কঠিন হয়ে গেছে।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের