হোম > খেলা > ক্রিকেট

আগ্রাসী উদ্‌যাপন করে শাস্তি পেলেন শরিফুল

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিচেল মার্শকে আউট করে গতকাল বুনো উদ্‌যাপন করেছিলেন শরিফুল ইসলাম। এটির জন্য অবশ্য শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি পেসার।  এর আগে অবশ্য মার্শের সঙ্গে বাদানুবাদেও জড়িয়েছিলেন এই বাঁহাতি পেসার। 

ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে শরিফুলকে। সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ঘটেছে ঘটনাটা। শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মার্শ। বলটা ফিল্ডার মোহাম্মদ নাঈমের হাতে জমা হওয়ার পর মার্শের কাছে গিয়ে চিৎকার করে উদ্‌যাপন করেন শরিফুল। 

ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে নিজের আচরণবিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নেওয়ায় পরে তাঁর শুনানির দরকার পড়েনি। এই প্রথম শরিফুলের নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। এটি আগামী ২৪ মাস থাকবে। 

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন