হোম > খেলা > ক্রিকেট

মুজিবের পরিবর্তে কলকাতায় ১৬ বছর বয়সী স্পিনার

চোটে পড়া আফগান অফ স্পিনার মুজিব-উর-রহমানের পরিবর্তে তাঁর স্বদেশি আল্লাহ গাজানফারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই অফ স্পিনারের বয়স ১৬ বছর ২৫৭ দিন। আগামী জুলাইয়ে ১৭ বছর বয়সে পা রাখবেন ইতিমধ্যে আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা গাজানফার।

আর রাজস্থান রয়্যালস (আরআর) চোটে পড়া প্রাসিধ কৃষ্ণার পরিবর্তে দলে নিয়েছে বাঁহাতি দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজকে। এ প্রসঙ্গে আইপিএল এক মিডিয়া বিবৃতিতে বলেছে, ‘প্রাসিধ কৃষ্ণার বাম পায়ে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে এবং সে সুস্থ হওয়ার পথে।

কলকাতা ও রাজস্থান এবারের আইপিএলে একটি করে ম্যাচে খেলেছে। জয় পেয়েছে উভয় দলই। তবে টুর্নামেন্টে দুই দলের উদ্বিগ্নতা বাড়িয়েছে চোট। এর আগে জেসন রয় ছিটকে যাওয়ায় কলকাতা দলে নেয় ফিল সল্টকে। আর রাজস্থান অ্যাডাম জাম্পার বদলে দলে নেয় তানুশ কোতিয়ানকে।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের