হোম > খেলা > ক্রিকেট

৫ উইকেট পেয়েও ক্ষুধা মেটেনি নাসুমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে মোহামেডান। ইমরুল কায়েসের সেঞ্চুরি ছুঁই ছুঁই (৯২) ইনিংসের সৌজন্যে ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ২৩.২ ওভারে তাড়া করে তারা। 

ব্রাদার্সকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে মোহামেডান। কিন্তু জয়ের লক্ষ্যটা নাগালে রাখতে নাসুম আহমেদের ঘূর্ণি জাদু রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এই বাঁহাতি স্পিনার ২২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তাঁর। এর আগের সেরা ৪৯ রানে ৫ উইকেট। 

৫ উইকেট নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি জ্ঞাপনও করেন নাসুম। জাতীয় দল থেকে বাদ পড়ে ডিপিএলেও ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাঁর। উইকেট শিকারির তালিকায় নিজের নামটা পেছনে দেখে নিজেই যেন সেটি মানতে পারছিলেন না। আজ ম্যাচ শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উইকেটের অনেক বেশি ক্ষুধা ছিল তাঁর। 

নাসুম চেয়েছিলেন অসাধারণ কিছুই করতে। বল হাতে দারুণভাবেই সেটি করে দেখিয়েছেন। ম্যাচ-সেরা নাসুম বললেন, ‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে উইকেট পেতাম। কিন্তু প্রথম ৪ ম্যাচে মনে হয় আমি ২টা উইকেট পেয়েছি। বোলিংয়ের তালিকায়ও যখন দেখলাম একদম তলানিতে আছি...। অনেক বেশি ক্ষুধাই ছিল আমার। এ রকম ক্ষুধার্ত ছিলাম যে, একটা ম্যাচ ক্লিক করব আমি।’ 

১১ ম্যাচে নাসুমের এখন ১৮ উইকেট, উইকেট শিকারির তালিকায় আছেন ৭ নম্বরে। নজরকাড়া ইকোনমি ৩.৫০। আজ ‘ক্লিক’টা করলেন, কিন্তু ক্ষুধা কী মিটেছে? নাসুমের জবাব, ‘পেট ভরেনি, সিক্স প্যাক হয়ে আছে।’

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি