হোম > খেলা > ক্রিকেট

কী কারণে নিউজিল্যান্ডের অবসর নেওয়া ক্রিকেটারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ব্রেসওয়েল। ছবি: সংগৃহীত

কোকেন ব্যবহারের দায়ে কাউন্টি ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডগ ব্রেসওয়েল। দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শাস্তির মুখে পড়লেন নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট খেলা এই পেসার। গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন সংস্থা ‘দা ক্রিকেট রেগুলেটর’ জানিয়েছে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর চেলমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের মধ্যকার ডিভিশন ওয়ান ম্যাচে ব্রেসওয়েলের নমুনা সংগ্রহ করা হয়। পরে লন্ডনের ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি স্বীকৃত পরীক্ষাগারে সেই নমুনায় কোকেনের উপস্থিতি নিশ্চিত করা হয়।

ব্রেসওয়েলের বিরুদ্ধে ইসিবির অ্যান্টি-ডোপিং বিধির ২.১ ও ২.২ ধারায় অভিযোগ আনা হয়—যা নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ও ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। তবে রেগুলেটর উল্লেখ করেছে, এই মাদক ব্যবহার পারফরম্যান্স বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট নয়। সে কারণেই শাস্তি হিসেবে দুই বছরের নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছে।

দোষ স্বীকার করায় ব্রেসওয়েলের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। জানা গেছে, ২৪ সেপ্টেম্বর রাত থেকে ২৫ সেপ্টেম্বর ভোর পর্যন্ত কোকেন গ্রহণ করেছিলেন তিনি। তাঁর কোনো থেরাপিউটিক ইউজ এক্সেম্পশন (টিউই) ছিল না। ব্রেসওয়েলের এই নিষেধাজ্ঞা ২৪ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর ধরা হয়েছে; যা বহাল থাকবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে ২০২৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের সময় কোকেন ব্যবহার করায় তাঁকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির স্পোর্টস ট্রাইব্যুনাল।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের