হোম > খেলা > ক্রিকেট

ভারতে খেলা দেখার মতো টাকাপয়সা নেই জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকদের

ক্রীড়া ডেস্ক    

গ্রুপ পর্বে গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি : ইএসপিএন ক্রিকইনফো

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে সিকান্দার রাজার দল। তবে আর্থিক সংকটের কারণে সুপার এইটে মাঠে বসে জিম্বাবুয়েকে সমর্থন দেওয়া দেশটির ভক্ত-সমর্থকদের কাছে অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে জিম্বাবুয়ের সমর্থকদের ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসেল কর্নার’ ছিল গ্যালারির অন্যতম আকর্ষণ। তবে দলটি যে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠবে, তা দেশটির সমর্থকেরাও হয়তো ভাবেননি। ফলে মুম্বাই, চেন্নাই বা দিল্লিতে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোর জন্য আগে থেকে কোনো বাজেট বা প্রস্তুতি ছিল না তাদের। তাই ভারতে গিয়ে দলকে সমর্থন দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছেন অনেক সমর্থকই। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার জন্য জরুরি অনুরোধ জানানো হয়েছে।

জিম্বাবুয়ের বিখ্যাত সমর্থক গোষ্ঠী ‘ব্রাস ব্যান্ড’-এর মুখপাত্র পল মুঙ্গোফা দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,‘আমি স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করছি আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য, ঠিক যেমনটা তারা ফুটবলের ক্ষেত্রে করেন। আমাদের ব্রাস ব্যান্ড এবং ক্যাসেল কর্নার গ্যালারিতে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। চলুন, আমরা আওয়াজ তুলি এবং ট্রফি নিয়ে দেশে ফিরি।’

নিজেদের খরচেই এত দিন দলের পাশে ছিলেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ের প্রধান সমর্থক প্রতিনিধি মালভিন কোয়ারাম্বা। কথা বলতে গিয়ে তিনি বেশ আবেগপ্রবণই হয়ে পড়েছেন, ‘আমরা প্রত্যেক ম্যাচে প্রত্যেক ভেন্যুতে গিয়েছি। আমরা দলের সঙ্গে আনন্দ করেছি। আবার তাদের সঙ্গে কেঁদেছি। তারা এখন আমাদের পরিবারের মতো।’

তবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সমর্থকদের এই ত্যাগের কথা ভুলে যাননি। তিনি বলেন,‘তারা নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদের সমর্থন দিতে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন। আমরা তাদের এই আবেগের জন্য আজীবন কৃতজ্ঞ।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের