হোম > খেলা > ক্রিকেট

কোহলি-ধাওয়ানদের অবসর নিতে বলছেন নেটিজেনরা

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। কোহলি, ধাওয়ানের পারফরম্যান্সে হতাশ ভারতীয় ক্রিকেট ভক্তরা। ভারতীয় এই দুই টপ অর্ডার ব্যাটারের অবসরের দাবি তুলেছেন নেটিজেনরা। 

গতকাল দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা চোটে পড়ায় ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন কোহলি। ৬ বলে ৫ রান করেন সাবেক ভারতীয় অধিনায়ক। আরেক ওপেনার ধাওয়ান ১০ বলে করেন ৮ রান। প্রথম ওয়ানডেতেও এই দুই ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ধাওয়ান করেছিলেন ১৭ বলে ৭ রান এবং কোহলি করেছিলেন ১৫ বলে ৯ রান। 

কোহলি, ধাওয়ানের এমন পারফরম্যান্সে ভক্তরা সামাজিকমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন। প্রশান্ত মুদগাল নামের একজন টুইট করেন, ‘আমার মতে, কোহলি, ধাওয়ান, রোহিতকে ওয়ানডে থেকে অবসর নেওয়া উচিত। ‘ধরমভীর সিং নামের আরেকজন টুইটারে লিখেছেন, ‘বিসিসিআই, আপনারা কি রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণদের মতো বুড়োদের সরাতে পারবেন? দেশ এবং দল তাদের বোঝা আর নিতে পারছে না। ‘

প্রথম দুই ওয়ানডে হেরে ভারতের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। আগামী শনিবার চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ-ভারত। অবশ্য তার আগেই চোটে পড়ে রোহিত, কুলদীপ সেন, দীপক চাহার ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। 

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের