হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-ভারতের ফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    

ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে কাল শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের শিরোপা ধরে রাখার লড়াই আর ভারত নামবে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে। ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি দেখতে পারবেন সনি স্পোর্টস নেটওয়ার্কে। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩ ও সনি টেন ৫।

যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ টুর্নামেন্টের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা। বিপরীতে বাংলাদেশ যুব এশিয়া কাপ জিতেছে একবার। গত চার টুর্নামেন্টে এবার নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলছে তারা।

বড় মঞ্চে পারছেন না বড়রা; কিন্তু পাঁচ বছর ধরে ক্রিকেট দেখছে বাংলাদেশ উনিশের ‘দাপট’। ২০১৯ যুব এশিয়া কাপে রানার্সআপ, ২০২৩-এ চ্যাম্পিয়ন, চব্বিশের গল্পটা ভারতের বিপক্ষে লেখা হবে কাল। মাঝে ২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন।

ভারত ও বাংলাদেশ গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। দুই দলই একটি করে ম্যাচে হেরেছে। কিন্তু সেমিতে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে, আর ভারত ৭ উইকেটে হারিয়েছে আরেক গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। কাল দারুণ লড়াইয়ের আভাসই যেন দিচ্ছে আজিজুল হাকিম তামিম ও মোহামেদ আমানের দল।

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত