হোম > খেলা > ক্রিকেট

বাবরের সেঞ্চুরির রেকর্ড এখন পাকিস্তানের এই ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    

বাবর আজমের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন উসমান খান (ডানে)। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ব্যাটিং করতে পারেন না বলে বাবর আজমকে নিয়ে সমালোচনা হয় নিয়মিতই। ২০২৬ পিএসএলকে তাই নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিলেন তিনি। রানের বন্যা বইয়ে দিয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এবার তাঁর এক রেকর্ড ভেঙে নিজের করে নিলেন উসমান খান।

করাচি জাতীয় স্টেডিয়ামে গত রাতটা ছিল সেঞ্চুরিময়। মুলতান সুলতানসের স্টিভ স্মিথ সেঞ্চুরি করেছেন। তবে তাঁর এই তিন অঙ্কের স্কোর বৃথা গেছে উসমান খানের সেঞ্চুরিতে। ৪৭ বলে ১০১ রানের ইনিংস খেলে হায়দরাবাদ কিংসকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন উসমান। তাতে পিএসএল ইতিহাসে সর্বোচ্চ চার সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার। বাবর, কামরান আকমল, ফখর জামান, রাইলি রুশো—এই চার ব্যাটার পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে দুইয়ে। প্রত্যেকেই তিনবার করে তিন অঙ্ক ছুঁয়েছেন। যার মধ্যে বাবর, ফখর চলমান পিএসএলে একটি করে সেঞ্চুরি করেছেন।

মুলতান সুলতানস, হায়দরাবাদ কিংসমেন—এই দুই দলের হয়ে উসমান সেঞ্চুরি করেছেন। যেখানে গত রাতে তিনি চাপ সামলে তিন অঙ্ক ছুঁয়েছেন। টস হেরে আগে ব্যাটিং পাওয়া মুলতান সুলতানস ২০ ওভারে ৭ উইকেটে করেছে ২১৩ রান। ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৬ রান আসে স্মিথের ব্যাট থেকে। যেখানে তাঁর শেষ, সেখানেই শুরু উসমানের। ৪৭ বলে ৫ চার ও ১০ ছক্কায় ১০১ রান করে উসমান হায়দরাবাদকে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

৪২১৮ রান করে পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সবার ওপরে বাবর। ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, পেশোয়ার জালমি—এই তিন দলের হয়ে ১০৮ ম্যাচ খেলেছেন তিনি। দুইয়ে থাকা ফখর জামান অনেকটাই দূরে। ১০৩ ম্যাচে ৩২৪৬ রান করেছেন। ২০১৭ থেকে এখন পর্যন্ত লাহোর কালান্দার্সের হয়েই খেলছেন তিনি। তবে বাবরের তিন সেঞ্চুরির তিনটিই এসেছে পেশোয়ারের হয়ে।

উসমানের রেকর্ড সেঞ্চুরির দিনে ২০২৬ পিএসএল জমিয়ে দিল নবাগত হায়দরাবাদ কিংসমেন। টানা চার ম্যাচ জিতে দলটি এখন পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে। ৮ ম্যাচে দলটির পয়েন্ট ৮। লাহোর কালান্দার্সের পয়েন্ট ৮ হলেও নেট রানরেটের কারণে পাঁচে অবস্থান করছে দলটি। আর টুর্নামেন্ট জুড়ে অপরাজিত পেশোয়ার নিশ্চিত করেছে প্লে-অফ। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে বাবরের দল।

পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ সেঞ্চুরি ব্যাটার সেঞ্চুরি দল উসমান খান ৪ মুলতান সুলতানস, হায়দরাবাদ কিংসমেন বাবর আজম ৩ পেশোয়ার জালমি ফখর জামান ৩ লাহোর কালান্দার্স কামরান আকমল ৩ পেশোয়ার জালমি রাইলি রুশো ৩ মুলতান সুলতানস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের