হোম > খেলা > ক্রিকেট

শেরেবাংলায় ‘জলপ্রপাত’, বিসিবিকে নিউজিল্যান্ডের খোঁচা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ ছিল। ছবি: সংগৃহীত

বৃষ্টির বাগড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় এবং টি-টোয়েন্টি। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ম্যাচ শুরুর আধা ঘণ্টা পরই শুরু হয় ভারী বর্ষণ। বৃষ্টির একটি ভিডিও নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রীতিমতো খোঁচা দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)।

শেরেবাংলার পূর্ব গ্যালারির একটি ভিডিও পোস্ট করা হয়েছে নিউজিল্যান্ড পুরুষ দলের অফিসিয়াল ফেসবুক পেজ ব্ল্যাকক্যাপসে। সেখানে দেখা যাচ্ছে, দুই ছাদের পানি মাঝখানে থাকা একটি পাইপ দিয়ে মাঠের ভেতরে এসে পড়ছে। শেরেবাংলার ড্রেনেজ ব্যবস্থা উন্নত মানের। তবে একটি আধুনিক স্টেডিয়ামে সচরাচর এভাবে মাঠের ভেতর ছাদের পানি ছাড়া হয় না। এই বিষয়টিই দৃষ্টিকটু মনে হয়েছে নিউজিল্যান্ডের কাছে।

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিখ্যাত ‘ওয়াটারফল’ দৃশ্য। খুব শিগগিরই আবার সেখানে নামতে পারব—এই আশায় আছি।’

ওই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। একজন প্রশ্ন করেছেন, ‘মজা নিলেন না কি প্রশংসা করলেন বুঝলাম না।’ আরেকজন লিখেছেন, ‘খোঁচা দিলেন নাকি?’ সহমত প্রকাশ করে আরেক ভক্ত লিখেছেন, ‘ঠিক ই বলেছেন এখন বৃষ্টির জন্য ফেমাস।’ এনজেডসির মতো প্রায় একই ধরনের মন্তব্য করেছেন আরেক ভক্ত, ‘স্টেডিয়াম নাকি জলপ্রপাত?’

বৃষ্টি নামার আগে ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় ম্যাচের আয়ু কমিয়ে ১৫ ওভারে আনা হয়। পুরো ওভারে খেলতে পারেনি স্বাগতিকেরা। ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। এ ছাড়া লিটন দাস ২৬ এবং সাইফ হাসান করেন ১৬ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ৯ রানে ৩ উইকেট নেন জশ ক্লার্কসন।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের