হোম > খেলা > ক্রিকেট

অবশেষে বিপিএলে ফিরছেন সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের সবুজ সংকেত পেয়ে আবারও ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার ফিরতে পর্বে দেখা যাবে ফরচুন বরিশালের এই অলরাউন্ডারকে।

সাইফউদ্দিন নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিপিএল দিয়ে ফেরার কথা। এমনিতেই এবারের বিপিএলে তারকা খেলোয়াড়ের মেলা বসিয়েও হারছে বরিশাল। বোলিংয়ে আক্রমণের দুর্বলতা প্রতি ম্যাচেই দেখা যায় তাদের। দীর্ঘ সময় পর চোট থেকে ফেরা সাইফউদ্দিন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।

বিসিবির চিকিৎসা বিভাগ থেকে বিপিএল খেলার ছাড়পত্র পেয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কয়েক ওভার বোলিংও করেছেন সাইফউদ্দিন। কিছুদিন পরপর মাথাচাড়া দেয় তাঁর ব্যাক পেইন (পিঠে ব্যথা)। তাই গত বছর কাতারে অস্ত্রোপচার করেছেন।

প্রায় দেড় বছর বাংলাদেশ দলের বাইরে সাইফউদ্দিন। সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের অক্টোবরে। এবারের বিপিএলে শুরুর দিকেই খেলার কথা ছিল সাইফউদ্দিনের। কিন্তু কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা আরও বাকি ছিল তাঁর। যেগুলো চলতি মাসের শেষের দিকেই করার কথা ছিল। তাই চাননি ঝুঁকি নিতে। তিনি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তিনি পুরোপুরি ফিট।

ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে। সেদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে বরিশাল। একাদশে সুযোগ পেলে সেদিনই হয়তো মাঠে দেখা যাবে সাইফউদ্দিনকে।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের