হোম > খেলা > ক্রিকেট

বিকেএসপিতে ঢাকা লিগে হঠাৎ কী নিয়ে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেএসপিতে ঢাকা লিগের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে বাঁধল ঝামেলা।ছবি: আজকের পত্রিকা

২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) আজ শুরুর দিনেই বেঁধে গেল ঝামেলা। যার ফলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছে।

ঝামেলা বেঁধেছে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান ইরফান শুক্কুর। তাতেই ইরফান রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। এরপরই বাঁধে বিপত্তি। ক্রিকেটাররা মাঠ থেকে উঠে আসেন। ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের সঙ্গে ডাগআউটে প্রাইম ব্যাংক কোচ তালহা জুবায়েরের তীব্র বাদানুবাদ হয়। জুবায়ের বলেন, ‘এটা কী হলো? আপনি কোথায় নামাচ্ছেন? এটা আউট দিলে আরও গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন। আম্পায়ারের ভুল আমি কেন মেনে নেব?’ এই ঘটনায় জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন শিপার।

৩০ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়েছে। ২১৭ রানের লক্ষ্যে নামা প্রাইম ব্যাংকের স্কোর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৪ উইকেটে ৪২ রান। শাহাদাত হোসেন দীপু ব্যাটিং করছেন ২১ রানে। নাজমুল ইসলাম অপু অপরাজিত ১১ রানে।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করে মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার।

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি