হোম > খেলা > ক্রিকেট

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের কীর্তিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর মতে, শুধু শক্তিশালী প্রতিপক্ষকে হারানোই নয়, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ানদের ইতিবাচক মন্তব্যও এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে।

শেষ ওয়ানডের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এটা অনেক বিশেষ, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে আমরা কখনোই সিরিজ জিতিনি। আর একটি ম্যাচ আমরা হয়তো জিতেছিলাম, সেটাও ২০০৫ সালে। তখন আমি অনেক ছোট ছিলাম, ম্যাচটি দেখেছিলাম। এখনো আমার সেটা মনে আছে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছি, আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন। তবে সবচেয়ে বড় অর্জন আমি এটাকেই মনে করি যে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আমাদের নিয়ে প্রশংসা করছে—বাংলাদেশের ক্রিকেট, এখানকার কন্ডিশন, উইকেট এবং খেলোয়াড়দের নিয়ে। তাই আমার কাছে মনে হয়, এটি আমাদের জন্য একটি বিরাট অর্জন।’

নিজেদের উন্নতি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রশংসাকেও সফলতা হিসেবে দেখছেন মিরাজ, ‘সবচেয়ে ভালো লেগেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আমাদের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং দেশের উইকেট নিয়ে যেভাবে প্রশংসা করেছে। প্রতিপক্ষের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমাদের এগিয়ে যাওয়ারই প্রমাণ।’

অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও মিরাজের ব্যাটিং নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তবে এই অলরাউন্ডার জানালেন, ব্যাটিংয়ে ভালো করতে আত্মবিশ্বাসী তিনি, ‘আমি কিছু কিছু জায়গায় আমি কাজ করছি। ব্যাটিংয়ে উন্নতি করার চেষ্টা করছি। বিগত দিনে যেভাবে আমি ব্যাটিংটা করেছি, হয়তো ওইরকম করতে পারছি না। কিন্তু আমি ওইটা চেষ্টা করছি এবং শেষ ম্যাচে যেভাবে আমি খেলেছি, আমার আত্মবিশ্বাস আছে। আশা করি এই আত্মবিশ্বাস যদি ধরে রাখতে পারি, তাহলে ব্যাটিংও ভালো হবে।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের

অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করা কত বড় অর্জন হবে বাংলাদেশের জন্য