হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপ শুরুর আগেই দুঃসংবাদ ভারতের

এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। আগামীকাল পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত। 

রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের শেষ দিনের প্রস্তুতির সময় বেঙ্গালুরুতে এমনটা জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘লোকেশ রাহুলের অবস্থার বেশ উন্নতি হচ্ছিল। কিন্তু পাকিস্তান এবং নেপালের বিপক্ষে ভারতের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।’ 

এমনটা হওয়ার অবশ্য সম্ভাবনা আগে থেকেই ছিল। তারপরও চোট কাটিয়ে পুরোদমে সুস্থ না হওয়া রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। স্কোয়াড ঘোষণার দিন রাহুলের ফিটনেস নিয়ে কথা উঠছিল। ওই দিন উইকেটরক্ষক ব্যাটারের ফিটনেস নিয়ে স্পষ্ট কিছু জানাননি আগারকার। সেদিন তিনি না জানালেও আজ নিশ্চিত করলেন দ্রাবিড়। 

আগামী ৪ সেপ্টেম্বর রাহুলের চোটের মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাঁকে দলে রাখবেন কোচ দ্রাবিড়। সেদিনই যদি ভারত সুপার ফোর নিশ্চিত করে তাহলে পরের ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে। অন্যথা সুস্থ হলেও এবারের এশিয়া কাপ শেষ হবে তাঁর।

প্রথম দুই ম্যাচ থেকে রাহুল ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ নিশ্চিত ঈশান কিষানের। এতে করে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে ভারতকে। এত দিন রাহুল মিডল অর্ডারে খেলায় ওপেনিংয়ে শুবমান গিল ও রোহিত শর্মা নামত। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে এখন কিষানের উদ্বোধনী ইনিংস শুরুর সম্ভাবনা বেশি। এতে করে গিল তিনে, বিরাট কোহলি চারে নামতে পারেন।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের