হোম > খেলা > ক্রিকেট

আর্জেন্টিনার আলভারেসকে রেকর্ড দামে বিক্রি সিটির

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি ছেড়ে ৬ বছরের জন্য আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস।

৮১.৫ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ১২২৩ কোটি ৬৪ লাখ টাকা) বিনিময়ে আতলেতিকোতে যাচ্ছেন আলভারেস। প্রাথমিকভাবে তিনি পাবেন ৬৪.৫ মিলিয়ন পাউন্ড (৭৫ মিলিয়ন ইউরো)। পরে সম্ভাব্য অ্যাড-অনস বা বিভিন্ন চুক্তি অনুসারে পাবেন ১৭.১ মিলিয়ন পাউন্ড (২০ মিলিয়ন ইউরো)।

রেকর্ড গড়া অঙ্কে আলভারেসকে বিক্রি করল সিটি। এর আগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা সর্বোচ্চ দামে বিক্রি করেছিল রাহিম স্টার্লিংকে। ২০২২ সালে ইতিহাদ থেকে ইংলিশ তারকাকে আনতে ব্লুজদের খরচ হয়েছিল ৫০ মিলিয়ন পাউন্ড।

২০২২ সালের জানুয়ারিতে ১৪.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিভার প্লেট থেকে সিটিতে যোগ দিয়েছিলেন আলভারেস। ইতিহাদে ২৪ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকা দুই বছরে ছয়টি প্রধান শিরোপা জিতেছেন। বিদায়ের সময় সিটিজেনদের উদ্দেশ্যে আলভারেস বলেছেন, ‘অনেক আবেগের সঙ্গে আজ আমি অসাধারণ এক ক্লাবকে বিদায় জানাচ্ছি।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের