হোম > খেলা > ক্রিকেট

কেন তদন্ত কমিটির মুখোমুখি হননি, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি হননি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সুষ্ঠু তদন্ত করতে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তদন্ত শেষে আজ এনএসসিতে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্টরা। কিন্তু তদন্ত কমিটির মুখোমুখি হননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কেন বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি, সেটার ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দিইনি:-প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড পরিচালকদের পরের বোর্ডে পরিচালক পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।

আসিফ মাহমুদ আরও যোগ করেন, ‘আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো উচ্চ আদালতে বিচারাধীন বিষয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তাঁরা তদন্ত করতে পারেন কিনা, জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা—এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দিইনি।’

১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না– সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিয়েছে।  

ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচন বর্জন করেছিল। তারই পরিপ্রেক্ষিতে থমকে আছে দেশের ক্লাব ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এখনো মাঠে না গড়ানোয় সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

বিসিবির তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পিএসএলে কেন হারের বৃত্তে আটকে আছেন রিশাদরা

বিসিবির নির্বাচন নিয়ে কাউকে অভিযুক্ত করেনি তদন্ত কমিটি

বিসিবি নির্বাচন নিয়ে প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

সাংবাদিকদের বৃত্তি দেবে বিসিবি

চেন্নাই কি হ্যাটট্রিক হারের তিক্ত স্বাদ পাবে

লিটন-মিরাজের মেয়াদ বাড়ল, স্পিন কোচ রফিক

আইপিএলের মাঝপথে হঠাৎ কেন দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান তারকা

‘মোস্তাফিজ বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার’

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং