হোম > খেলা > ক্রিকেট

রাহুলের বিয়েতে কোটি টাকার গাড়ি-মোটরসাইকেল উপহার কোহলি-ধোনির 

ভারতীয় তারকা ব্যাটার লোকেশ রাহুল আর বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি বিয়ে করেছেন গত সোমবার। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ চলায় রাহুলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। অনুষ্ঠানে না থাকলেও সতীর্থকে দামি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটাররা।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, রাহুলকে প্রায় আড়াই কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন কোহলি। আর সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উপহার দিয়েছেন প্রায় কোটি টাকার ‘কাওয়াসাকি নিনজা’ মোটরসাইকেল। দুই তারকার এই উপহার রাহুলের কাছে ‘টোকেন অব লাভ’। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে দামি এই উপহারের খবর।

বলিউড অভিনেতা সুনিল শেঠির কন্যা আথিয়ার সঙ্গে রাহুলের বিয়েতে আরও দামি উপহারের খবর পাওয়া যাচ্ছে। মুম্বাইয়ে যে অ্যাপার্টমেন্টে দুজন থাকছেন, সেটির দামই ভারতীয় ৫০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দুজনের বিয়েতে সুনীলের ঘনিষ্ঠ বন্ধু আরেক বলিউড তারকা সালমান খান উপহার দিয়েছেন বিলাসবহুল ‘ওডি কার’। আর জ্যাকি শ্রফ অনুষ্ঠানে উপস্থিত থেকে নব দম্পতিকে দিয়েছেন দামি ঘড়ি।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের