হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের ভুল থেকে ভারতকে শিখতে বলেছেন শাস্ত্রী 

জসপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দীর্ঘদিন। পিঠের চোট বেশ ভোগাচ্ছে বুমরাকে। আর বিশ্বকাপের সময়ও এগিয়ে আসছে। ভারতীয় এই পেসারকে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য চলছে বেশ আলাপ-আলোচনা। এখানেই পাকিস্তানের এক ভুলের প্রসঙ্গ উল্লেখ করেছেন রবি শাস্ত্রী।

২০২২ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে চোটে পড়েন শাহিন শাহ আফ্রিদি। জুলাইয়ে গল টেস্টে ডাইভ দিতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় শাহিনের। এরপর তিন মাস বিরতির পর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপের ফাইনালে আবারও চোটে পড়েন। হ্যারি ব্রুকের ক্যাচ লং অফে পিছলে ধরতে গিয়ে যন্ত্রণায় কাতড়াতে থাকেন শাহিন। ফাইনালের বাকি অংশটুকু তো খেলতেই পারেননি, এমনকি চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে।

অন্যদিকে গত এক বছরে বুমরাকে ছাড়াই ভারত খেলেছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই তিনটিতেই ভারত হেরেছে। মাঝে তাঁর ফেরার কথা শোনা গেলেও পুনর্বাসনে পাঠানো হয়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় এই পেসারকে নিয়ে শাহিনের মতো ভুল না করার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী, ‘সে (বুমরা) খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে তাকে যদি বিশ্বকাপের জন্য তড়িঘড়ি করে আনা হয়, তাহলে এরপর চার মাস তাঁকে পাওয়া না-ও যেতে পারে। শাহিন আফ্রিদির সঙ্গেও তেমনটা হয়েছিল। এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল ১৯ নভেম্বর। গত বিশ্বকাপের মতোই হবে এবারের বিশ্বকাপ। ১০ দলের বিশ্বকাপে ম্যাচ হবে ৪৮টি। কমপক্ষে ভারতের ১২টি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ২৭ জুন সূচি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে আইসিসি।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের