হোম > খেলা > ক্রিকেট

নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জমিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ডের কাছে সমীকরণটা ছিল খুবই সহজ। দক্ষিণ আফ্রিকাকে হারালেই এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিত। কিন্তু প্রোটিয়ারা যে অত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজ জমিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সহজ জয়ের পর জিততেই ভুলে গিয়েছিল প্রোটিয়ারা। ব্যাটারদের ব্যর্থতায় টানা দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। হারতে থাকা প্রোটিয়াদের সামনে ওয়েলিংটনে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে চোখ রাঙাচ্ছিল আরও এক পরাজয়। এমন পরিস্থিতিতে ১৯ রানের নাটকীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ২-২ সমতায় রয়েছে।

১৬৫ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম রবিনসন ও ক্যাটেন ক্লার্ক। যাঁদের মধ্যে ক্লার্কের আজ আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে ৫ বলে ২ চারে ৯ রান করেন তিনি। কিউইদের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি।

এক পর্যায়ে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ১০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ১০ ওভারে দরকার ছিল ৭৭ রান। দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররাও তিনটি ক্যাচ মিস করেছেন। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কখন কী ঘটে, তা অনুমান করা কঠিন। ৫৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন ডেন ক্লিভার।

দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ৩.৫ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ওটনিল বার্টম্যান, কেশব মহারাজ ও প্রেনেলান সুব্রায়েন। যাঁদের মধ্যে আজ সুব্রায়েনের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। এর আগে দুটি করে ওয়ানডে ও টেস্ট খেলেছিলেন সুব্রায়েন।

টস জিতে আগে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভেঙে যায় রানের খাতা খোলার আগেই। প্রোটিয়া ওপেনার উইয়ান মুল্ডার ডাক মেরেছেন। দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৮১ রানের জুটি গড়েন টনি ডি জর্জি ও কনর এস্টারহুইজেন। তাতেই মূলত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নামা এস্টারহুইজেন ৩৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৫৭ রান। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের কাইল জেমিসন নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জাকারি ফুকস, বেন সিয়ার্স ও কোল ম্যাকনকি।

তুমি কেন মরে যাচ্ছ না, এমন কথাও শুনেছিলেন ভারতের তারকা ক্রিকেটার

আইপিএলের কারণে পিএসএল ছাড়লে কড়া শাস্তি দেবে পাকিস্তান

বাবর-আফ্রিদিকে ক্রিকেট থেকে ছুটি নিতে বলছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

তেলের সংকটে কমে গেল পিএসএলের ভেন্যু, থাকছে না দর্শকেরাও

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে লঙ্কান ক্রিকেটার

প্রথমবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা, ম্যাচ কবে কোথায়

টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরিতে রেকর্ড বই তোলপাড় এই নারী ক্রিকেটারের

‘মোস্তাফিজরা না থাকায় কলকাতাকে প্রতিপক্ষ ভয় পাবে না’

পিএসএল শুরুর আগেই সতীর্থকে হারালেন রিশাদ

পাকিস্তান ক্রিকেট নিয়ে কারস্টেনের বিস্ফোরক মন্তব্য