হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে যোগ দেওয়া মুজারাবানিকে পাল্টা জবাব দিল পাকিস্তান বোর্ড

ক্রীড়া ডেস্ক    

কলকাতার হয়ে আইপিএল খেলছেন মুজারাবানি। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে যাওয়ায় ব্লেসিং মুজারাবানিকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর নিজের অবস্থান পরিষ্কার করেছেন জিম্বাবুয়ের পেসার। এবার মুজারাবানিকে পাল্টা জবাব দিল পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এবারের পিএসএলে খেলার কথা ছিল মুজারাবানির। ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের পরিবর্তে ৪০ হাজার মার্কিন ডলারে তাঁকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইসলামাবাদ ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে নাম লেখান মুজারাবানি।

এই সিদ্ধান্ত নেওয়ায় মুজারাবানিকে দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পিসিবি। এই পেসারের প্রতিনিধির পক্ষে থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, ইসলাবাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তিই হয়নি। তবে এনডিটিভিকে পিসিবির এক সূত্র জানিয়েছে, লিখিত চুক্তি না থাকলেও উভয় পক্ষ পারিশ্রমিক ও চুক্তির কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছিল—যা একটি বাধ্যতামূলক সম্পর্ক তৈরি করে। এই সূত্র আরও জানিয়েছে, স্পষ্ট প্রস্তাব ও শর্তে সম্মতির পরও মুজারাবানি অন্য একটি চুক্তিকে প্রাধান্য দিয়ে ইসলামাবাদকে দেওয়া মৌখিক সমঝোতা এড়িয়ে গেছেন।

এর আগে মুজারাবানির প্রতিনিধি রব হামফ্রিসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ছয় সপ্তাহ ধরে আমরা নীরব থেকেছি। কারণ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে পরিস্থিতি তৈরি করেছে, তার চেয়ে বেশি কোনো বিরূপতা আমরা তৈরি করতে চাইনি।’

মুজারাবানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া আহ্বান জানিয়েছেন হামফ্রিস। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘১৩ ফেব্রুয়ারি মুজারাবানিকে পিএসএল খেলার জন্য ইসলামাবাদ ইউনাইটেড থেকে যোগাযোগ করা হয়। চুক্তিটি জিম্বাবুয়ে ক্রিকেটের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্তে সম্মত হয়েছিল। কিন্তু পিএসএলের পক্ষ থেকে কোনো চুক্তিপত্র ছাড়া অনাপত্তিপত্র পাওয়া সম্ভব নয়। এরপরও ইসলামাবাদ ইউনাইটেড সামাজিক মাধ্যমে মুজারাবানিকে পাওয়ার ঘোষণা দেয়। এটা পিসিবির প্রশাসনিক ভুলের ফল। পিসিবির উচিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিষয়টি সৌজন্যতার সঙ্গে মেনে নেওয়া।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের