হোম > খেলা > ক্রিকেট

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও হার ঠেকাতে পারল না আবাহনীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিটি ক্লাবের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেছেন আবাহনীর অধিনায়ক। ফাইল ছবি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমেও ফেভারিট আবাহনী লিমিটেড। কিন্তু টুর্নামেন্টে ধানমন্ডির ক্লাবটির শুরুটা হয়েছে খুবই বাজে। প্রথম দুই ম্যাচেই হেরে গেছে আবাহনী। দ্বিতীয় ম্যাচে আজ সিটি ক্লাবের কাচে ২ উইকেটে হেরে গেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

৪৯ বলে আজ সেঞ্চুরি করেছেন আবাহনীর সৈকত। যা কিনা যৌথভাবে বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।এর আগে ২০২৩ সালে হাবিবুর রহমান ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন বিসিএলে। তিনে ২০১৬ সালে প্রিমিয়ার লিগে মাশরাফীর করা ৫০ বলের সেঞ্চুরি।

আবাহনীর হারের দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২ স্ট্রাইকরেটে ৫০ বলে ১০১ রানের ইনিংস উপহার দেন তিনি। অধিনায়ক ব্যাট হাতে উজ্জ্বল দিন পার করলেও হার থেকে রেহাই পায়নি আবাহনী। ক্রিকেটার্স একাডেমিতে ২৭ ওভারের ম্যাচে মোসাদ্দেকের সেঞ্চুরি এবং জিসান আলমের ফিফটিতে (৫৪ রান) ২০৯ রানের পুঁজি পায় তারা। রান তাড়ায় মেহেদি মারুফের ফিফটিতে (৫৬ বলে ৭১ রান) ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় সিটি ক্লাব। দল জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী।

আবাহনী হারলেও জয়ের ধারায় আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৪৫ ওভারের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়েছে মতিঝিলের ক্লাবটি। তাওহীদ হৃদয় এবং তাইবুর রহমানের ফিফটিতে ১১ বল হাতে রেখে ২০৯ রান তারা করে জিতেছে মোহামেডান। হৃদয় ৮২ এবং তাইবুর ৭৪ রান করেন। দিনের অপর সেঞ্চুরিটা এসেছে সামিউন বশির রাতুলের ব্যাটে। তাঁর সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাটিংয়ে নেমে ৩৫৮ রান করে লিজেন্ডস অফ রুপগঞ্জ। ৭০ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রাতুল। আইচ মোল্লার ব্যাট থেকে আসে ৬২ রান। এরপর বসুন্ধরা স্ট্রাইকার্সকে ২৭৫ রানে থামিয়ে ৮৩ রানের জয় তুলে নিয়েছে রূপগঞ্জ।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাদের করা ২৮৫ রানের জবাবে ১০৩ রানে গুটিয়ে যায় রুপগঞ্জ টাইগার্স। গাজী গ্রুপের হয়ে ৯২ রানের ইনিংস খেলেন মুনিম শাহরিয়ার। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ৩৬ ওভারের ম্যাচে শাহাদাৎ হোসেন দীপুর ফিফটিতে গুলশান ক্রিকেট ক্লাবকে ৩২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলকে ২০০ রানের পুঁজি এনে দেওয়ার পথে দীপুর অবদান ৭৫ রান। দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে অগ্রণী ব্যাংক। ঢাকা লেপার্ডসকে ৩১ রানে হারিয়েছে তারা। অগ্রণীর করা ২৪৬ রানের জবাবে ২১৫ রানে অলআউট হয় লেপার্ডস। দল হারলেও ৫৭ রানে ৫ উইকেট নেন আলাউদ্দিন বাবু।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের