হোম > খেলা > ক্রিকেট

তুই সেরাদের সেরা—সাকিবকে মাশরাফি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

একই ফ্রেমে বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক। ফাইল ছবি

আজ ২৪ মার্চ; তারকা ক্রিকেটার এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিন। বিশেষ এই দিনে সাকিবকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-সমর্থকে থেকে শুরু করে সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা অলরাউন্ডারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, নাসির হোসেনরা।

শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুকে সাকিবের একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি। ক্যাপশনে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘যদি বিষয় হয় ক্রিকেট, তাহলে সেখানে তুই সেরাদের সেরা। শুভ জন্মদিন মিস্টার ৭৫-সাকিব আল হাসান।’

লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব। ২০২৪ সালের অক্টোবরের পর আর দেশের জার্সি গায়ে জড়াতে পারেননি। জুলাই গণঅভ্যুত্থানের পর আর দেশে ফেরা হয়নি তাঁর। কবে দেশে ফিরবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। তবে বেশ কিছু সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দেশের মাটিতে খেলেই অবসরে যেতে চান তিনি। তারকা উইকেটরক্ষক ব্যাটার মুশফিকও চান সাকিবের এই ইচ্ছা পূরণ হোক। জন্মদিনে সতীর্থের জন্য দোয়া করেছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সব সময় দোয়া থাকবে ভাই।’

সাকিবের সঙ্গে উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে নাসির লিখেছেন, ‘অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেটে আপনার উৎসর্গ, আবেগ এবং অবদান লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। মাঠের বাইরে এবং মাঠের বাইরে দারুণ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা সব সময় আনন্দের। এই বছর আপনার জন্য আরও সাফল্য, সুখ এবং অবিস্মরণীয় অর্জন বয়ে আনুক! শুভ কামনা সব সময়।’

আইপিএল খেলতে পারবেন না ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটার

অবসরের জন্যই শুধু সাকিব ফিরবেন, এমনটা চান না বিসিবি প্রধান নির্বাচক

বাংলাদেশি ভাই মোস্তাফিজ-ইমনকে স্বাগত জানাল লাহোর

লন্ডনে সাকিবের জন্মদিনে চমক, কেক কাটলেন বিসিবি পরিচালক

ফুরোচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের ১১ বছরের অপেক্ষা

স্ত্রীর প্রতি অমানবিক আচরণের অভিযোগ কারাবন্দী ইমরান খানের

সুযোগ পেয়ে ভুল থেকে শিক্ষা নিতে চান স্টোকস

ম্যাচ চলা অবস্থায় মারা গেলেন ভারতীয় সাকিব

পিএসএল খেলতে উড়াল দিলেন তামিম-রিশাদও

পাকিস্তান সুপার লিগে আছেন বাংলাদেশি ধারাভাষ্যকারও