হোম > খেলা > ক্রিকেট

বেন স্টোকসের মুখের এমন বেহাল দশা কেন

ক্রীড়া ডেস্ক    

বেন স্টোকসের মুখে বলের আঘাত লেগেছে। ছবি: ইনস্টাগ্রাম

প্রথমে ছবিটি দেখে যে কেউ ভড়কে যেতে পারেন। অনেকে হয়তো আবার ভয়ও পাবেন। এটা আবার এআই দিয়ে বানানো ছবি নয় তো! না, বেন স্টোকসের এই ছবি কোনো প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়নি। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের সঙ্গে বাস্তবেই খুব বাজে একটি ঘটনা ঘটেছে।

বলের আঘাতে খুব বাজেভাবে আহত হয়েছেন স্টোকস। তবে ব্যাটিং বা বোলিংয়ের সময় নয়; পাশে দাঁড়িয়ে কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেটারদের নেট অনুশীলন দেখার সময় ওই তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন স্টোকস। ছবিতে দেখা যায়, তাঁর মুখের ডান পাশে কেটে গেছে। চোখের নিচে জখম হওয়ার পাশাপাশি ফুলেও গেছে, ভাঙা নাকে তুলা গুজে রেখেছেন। এ ছাড়া ঠোঁটও ফেটেছে তাঁর।

মুখের এমন বেহাল দশা নিয়েও যেন মন খারাপ করছেন না স্টোকস। স্টোরিতে পোস্ট করা ছবিতে দিয়েছেন অট্টহাসির ইমোজি। ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেট বলের শক্তি কেমন হতে পারে সেটা আপনাদের দেখা উচিত।’

স্টোকস যতই মজা করুক, ব্যথা যে ভালোই পাচ্ছেন সেটা তাঁর পোস্ট করা ছবিই বলে দিচ্ছে। ক্যারিয়ারে আগেও অনেক বাজে সময় পার করেছেন, চোটের কারণে লম্বা সময় থেকেছেন মাঠের বাইরে। কিন্তু সবশেষ মুখে যেভাবে আঘাত পেলেন সেটা বোধহয় কখনো ভুলতে পারবেন না এই অলরাউন্ডার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি স্টোকসকে। কেবলমাত্র টেস্ট খেলে যাচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বে সবশেষ অ্যাশেজে ৪-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এরপর স্টোকসের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে। তবে নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শেষ পর্যন্ত স্টোকসকে নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা আছে তাঁর।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের