হোম > খেলা > ক্রিকেট

আফিফকে অধিনায়ক করে ‘এ’ দল ঘোষণা করল বিসিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসেই চার দিনের দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আফিফ হোসেনকে অধিনায়ক করে এই সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সাম্প্রতিক ঘরোয়া লিগে ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরই দলে রেখেছেন নির্বাচকেরা। চোট কাটিয়ে সেঞ্চুরি দিয়ে ডিপিএল শুরু করেছেন জাকির হাসান। তিনিও আছেন দলে। বিসিএলে দারুণ করা সাদমান ইসলাম, ডিপিএলে রানের ফুলঝুরি ছোটানো নাঈম শেখ, জাকের আলী অনিক, প্রাইম ব্যাংকের শাহাদাত হোসেন দিপুও আছেন এই সিরিজে। 

স্পিনার নাঈম হাসান, তানভীর ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পোসার মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডলকে রাখা হয়েছে দলে। সিরিজের দুটি টেস্টই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১৬ থেকে ১৯ মে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হবে ২৩ থেকে ২৬ মে। 

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আকের আলী অনিক (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের