হোম > খেলা > ক্রিকেট

বিদায়ের মিছিলে এবার সঙ্গী জাকের

ক্রীড়া ডেস্ক    

সৌম্যকে দিয়েই বাংলাদেশের উইকেট পতনের শুরু। ছবি: বিসিবি

প্রথম ওয়ানডেতে অফ স্টাম্পের বাইরের বল দ্বিধা থরথর মনে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভস বন্দী হয়েছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে ১৯ রান করেছিলেন বাংলাদেশি ওপেনার। তবে আজ আরও বাজে শট খেলে আউট হলেন তিনি।

জেইডেন সিলসের লেংন্থের বল ফ্রন্ট ফুটে ভর দিয়ে অন ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য (২)। এরপর বাজে শট খেলে দলের বিপদ আরও বাড়ান লিটন দাস (৪), সেটিও সিলসের বলে। বাংলাদেশের স্কোর তখন—৪১/২। ধাক্কা সামলে ওঠার আগে আরেক ধাক্কা।

সেই সিলসের বলে বোল্ড মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক অফ স্টাম্পের বল ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু উঁচিয়ে ধরা ব্যাটের কানা ছুঁয়ে বল লাগে স্টাম্পে। সতীর্থদের যাওয়া আসার মিছিলে সামিল হয়েছেন তানজিদ হাসান তামিমও। বড় ইনিংস খেলার আশা জাগালেও জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ ওপেনার। ৩৩ বলে ৪ ছয় ও ২ ছয়ে ৪৬ রান করেন তামিম।

এরপর আফিফ হোসেনকে (২৪) নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি ভাঙেন গুড়াকেশ মোতি। দলীয় ১০০ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন আফিফ। স্কোরবোর্ডে আর ৪ রান জমা পড়তেই বিদায় নেন উইকেটরক্ষক জাকের আলী অনিকও। স্পিনার মোতির বল লাগে তাঁর ব্যাটে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের (৩)

সেন্ট কিটসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২২.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে বাংলাদেশ। রিশাদ হোসেনকে (০) ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ (০)। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন