হোম > খেলা > ক্রিকেট

নেই মোস্তাফিজ, তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। একাদশে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকে শেষ ওয়ানডে থেকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন। একাদশে ফিরেছেন আরেক তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতেও খেলেছেন তিনি। সুযোগ পেয়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম।

আফগানিস্তানের একাদশেও আছে পরিবর্তন। রশিদ খানকে দেওয়া হয়েছে বিশ্রাম। বাদ পড়েছেন মোহাম্মদ সেলিম সাফি। অলরাউন্ডার আবদুর রহমান ও জিয়া আকবরের অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম,  তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ:  
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আবদুল রহমান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর ।

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি