হোম > খেলা > ক্রিকেট

নিষিদ্ধ হয়ে ক্রিকেটই ছেড়ে দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

সম্প্রতি ইসিবির নিষেধাজ্ঞার মুখে পড়েন প্যাটেল। ছবি: সংগৃহীত

অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। প্যাটেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের শুরুতে গোয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো লিগে অংশ নেওয়ায় টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইসিবি। টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন না পাওয়ায় নিয়ম অনুযায়ী তাঁকে ছয় মাসের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এবার অবসরের ঘোষণাই দিলেন প্যাটেল।

অবসর প্রসঙ্গে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্যাটেল বলেন, ‘আমি ওই লিগে খেলতাম না। তখন অনেক অনিশ্চয়তা ছিল। তবে এখন আর সেটা নিয়ে কিছু করার নেই। এই ঘটনাই আমার সিদ্ধান্তটা (অবসর) দ্রুত নিতে সাহায্য করেছে।’

অবসর নিলেও ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না প্যাটেল। নিজেকে কোচিং, মেন্টরিং কিংবা ধারাভাষ্যে জড়াতে চান তিনি। প্যাটেল বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি, কিন্তু ক্রিকেট থেকে কখনো দূরে যাব না। কোচিং, মেন্টরিং এবং ধারাভাষ্যে নতুনভাবে পথচলা শুরু করতে চাই। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে—বন্ধুত্ব, অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি, যা সব সময় আমার সঙ্গে থাকবে।’

দীর্ঘ ক্যারিয়ারে কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে দুই দশকের বেশি সময় খেলেছেন প্যাটেল। তাঁর পারফরম্যান্স এবং অবদানের প্রশংসা করেছেন ক্লাবটির ক্রিকেট পরিচালক মিক নিউওয়েল। তিনি বলেন, ‘প্যাটেল শুধু নটিংহ্যামশায়ারের ইতিহাসেই নয়, সমর্থকদের হৃদয়েও বিশেষ জায়গা করে নিয়েছে। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দারুণ ক্ষমতা ছিল তাঁর। ২২ বছর ধরে ক্লাবের হয়ে অসামান্য নিবেদন তাকে সবার প্রিয় করে তুলেছে।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ৬ টেস্ট, ৩৬ ওয়ানডে এবং ১৮ টি-টোয়েন্টি খেলেছেন প্যাটেল। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে শারজাহ টেস্টই ছিল ইংলিশদের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেট ও ৫,০০০ রানের বিরল কীর্তি গড়েন প্যাটেল।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের