হোম > খেলা > ক্রিকেট

আজ খেলা হবে তো?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রস্তুত ছিল সব। উইকেটের ওপর বসানো হয় স্টাম্প । টস এর আনুষ্ঠানিকতা সারার জন্য রাখা হয় দুটি মাইকও। এমন সময় হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় মিরপুর শেরেবাংলার আকাশ। বিকেল চারটার দিকে মাঠকর্মীরা মুহূর্তেই স্টাম্প উপড়ে ফেলে কাভারে ঢেকে দেন উইকেট। 

কিন্তু তখনো বৃষ্টি নামেনি। বৃষ্টি আসবে আসবে—এমন করে চলল ৫০ মিনিট। ৪টা ৪৮ মিনিটের দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলে মাঠকর্মীরা কাভারে ঢেকে দেন আউটফিল্ডও। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে মাঠে।

এর আগে বিকেল চারটার দিকে দুই দলই মাঠে পৌঁছে। তবে তৃতীয় টি–টোয়েন্টি শুরু হতে এক ঘণ্টা সময় আছে। মিরপুর স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো বলে বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যে খেলাও শুরু করা যায়। এখন বৃষ্টি কখন  থামবে সেই অপেক্ষায় দুই দল।

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন