হোম > খেলা > ক্রিকেট

এবারও পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল

ক্রীড়া ডেস্ক    

এবারও মোহাম্মদ আশরাফুল পুত্রসন্তানের বাবা হয়েছেন। ছবি: ফেসবুক

মোহাম্মদ আশরাফুলের ঘরে এসেছে নতুন অতিথি। এবারও পুত্রসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। সামাজিক মাধ্যমে গত রাতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সঙ্গে একটি ছবি তুলে আশরাফুল গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ (গতকাল) রাত ১০ টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে এক কন্যাসন্তান, তারপর এক পুত্রসন্তান আর আজ আবার এক পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।’

নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চাইলেন আশরাফুল। গত রাতে ফেসবুকে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন। আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল।’

২০০১ সাল থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২৬১ ম্যাচ। নেতৃত্ব দিয়েছেন ৬২ ম্যাচে। গত কয়েক বছর ধরে তিনি পুরোদস্তুর কোচ হিসেবে কাজ করছেন। ২০২৪ গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হয়েছেন আশরাফুল। তাঁর অধীনে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। প্রথমবারের মতো বাংলাদেশ টানা চার টেস্ট জিতেছে আশরাফুল ব্যাটিং কোচ থাকার সময়ই। পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা পোক্ত করেছে। তাতে করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ সুগম হলো বাংলাদেশের।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের