হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে তাণ্ডব চালিয়ে নতুন রেকর্ডে ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

১৩ বলে ফিফটি করেছেন উর্বিল প্যাটেল। ছবি: সংগৃহীত

এখন থেকে আর কেউ বোলার হতে চাইবেন না—২০২৬ আইপিএল দেখে সামাজিক মাধ্যমে এ ধরনের কথা শোনা যাচ্ছে বেশি। ভিডিও গেমসের মতো ব্যাটাররা খেলছেন। বোলারদের নির্বাক দর্শক হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন উর্বিল প্যাটেল।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ বিকেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জার্সিতে ১৩ বলে ফিফটি করেছেন প্যাটেল। আইপিএল ইতিহাসে এটা যৌথভাবে দ্রুততম ফিফটি। ২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেছিলেন যশস্বী জয়সওয়াল। সেবার তিনি খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে।

তিন নম্বরে নেমে রেকর্ড ফিফটি করেন প্যাটেল। ২৩ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬৫ রান করেছেন তিনি। তাঁর রেকর্ড ফিফটির দিনে চেন্নাই ৫ উইকেটের জয় পেয়েছে। টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। শেষ ওভারের প্রথম দুই বলে নো বল দিয়েছেন এইডেন মার্করাম। এরপর মার্করামকে টানা দুই ছক্কা মেরে চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়েন শিবম দুবে।

৫ উইকেটের হারে এবারের আইপিএলে প্লে-অফ থেকে ছিটকে গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ১১ ম্যাচে ৩ জয় ও ৮ হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষে লক্ষ্ণৌ। মুম্বাই ইন্ডিয়ান্সের ৬ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে তারা ৯ নম্বরে।

আইপিএলে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড রয়েছে ১৪ বলে। লোকেশ রাহুল, প্যাট কামিন্স, রোমারিও শেফার্ড—এই তিন ব্যাটার আছেন এই তালিকায়। আর এবারের আইপিএলে বৈভব সূর্যবংশী ১৫ বলে তিনবার ফিফটি করেছেন। তিনি খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

আইপিএলে দ্রুততম ফিফটি বল ব্যাটার দল প্রতিপক্ষ সাল ১৩ উর্বিল প্যাটেল চেন্নাই সুপার কিংস লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২০২৬ ১৩ যশস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স ২০২৩ ১৪ লোকেশ রাহুল কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাপিটালস ২০১৮ ১৪ প্যাট কামিন্স কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স ২০২২ ১৪ রোমারিও শেফার্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংস ২০২৫

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের