হোম > খেলা > ক্রিকেট

শেষ মুহূর্তে মোস্তাফিজকে একাদশের বাইরে রাখা হলো কেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডান হাঁটুতে চোট পেয়েছেন মোস্তাফিজ। ফাইল ছবি

টস হওয়ার কথা ছিল ১০টা ৩০ মিনিটে। কিন্তু কিছুটা বিলম্ব হলো। টসের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে কথা বলতে দেখা যায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে। এর নেপথ্যে মোস্তাফিজুর রহমান। শুরুতে এই পেসারকে রেখেই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ।

শেষ পর্যন্ত সেই একাদশে নিয়ে মাঠে নামা হয়নি বাংলাদেশের। টসের আগে ওয়ার্ম আপের সময় ডান হাঁটুতে চোট পান মোস্তাফিজ। টসের আগে মেহেদী হাসান মিরাজ এবং সিমন্স নিজেদের মধ্যে আলোচনা করে কাটার মাস্টারকে একাদশ থেকে বাদ দেন। মোস্তাফিজের পরিবর্তে একাদশে নেওয়া হয় শরীফুল ইসলামকে।

এই প্রসঙ্গে বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘ওয়ার্ম আপের সময় মোস্তাফিজ ডান হাঁটুতে একটু অস্বস্তি অনুভব করেছে। ঠিক টসের আগে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে, সে আজ খেলছে না। শরীফুল তার জায়গায় খেলছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বাকি দুজন হলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। পিচ থেকে পেসাররা বাড়তি সুবিধা পাবে বলেই বোলিং আক্রমণে পেসারদের প্রাধান্য দিয়েছে স্বাগতিকেরা। বিপরীতে স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের পাশাপাশি আছেন রিশাদ হোসেন।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের