হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে ‘টস টেম্পারিংয়ের’ অভিযোগ

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠেছিল। পিচ এবং বল পরিবর্তনের সঙ্গে টস নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। এই অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। 

টসের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা মুদ্রা দূরে ফেলেন যেন বিপক্ষ অধিনায়ক দেখতে না পায় কোন দল টসে জিতেছে। ম্যাচ রেফারি যা বলবে তাই ঠিক। পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপারে টস নিয়ে এমন অভিযোগ করেছিলেন সিকান্দার বখত। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের এমন অভিযোগের প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। 

বিশ্বকাপের পর এবার আইপিএলেও টস জালিয়াতির অভিযোগ উঠেছে। দুই দিন আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচকে ঘিরে এই বিতর্ক উঠেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সামাজিক মাধ্যমে যার নাম হয়েছে ‘টস টেম্পারিং’। 

সেদিনের ম্যাচের টসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটু দূরে মুদ্রা ফেলেন। ম্যাচ রেফারি মুদ্রা দেখে জয়ী দলের নাম ঘোষণা করেন। কিন্তু যখন হার্দিকের নাম ঘোষণা করলেন তার আগে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকে মুদ্রা উল্টোতে দেখা যায়। শ্রীনাথের কথায় সায় দেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিসও। 

টস নিয়ে ডু প্লেসিসের কোনো আপত্তি না থাকলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ‘টস টেম্পারিংয়ের’ অভিযোগ তুলছেন নেটিজেনরা। ডিডিও পোস্ট করে এক নেটিজেন ক্যাপশনে চারটি হাসির ইমোজি দিয়ে লিখেছে, ‘কী!’ আরেক নেটিজেন আরও পরিষ্কার এক ভিডিও দিয়ে লিখেছে, ‘টসের পরিষ্কার ভিডিও...যদি কারও সন্দেহ থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’ 

মুম্বাইয়ে সেদিন টসের সঙ্গে ম্যাচও জিতেছে মুম্বাই। বেঙ্গালুরুর দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে মুম্বাই।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের