হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

ক্রীড়া ডেস্ক    

ম্যাচটিতে পাঞ্জাবের কাছে হেরেছে লক্ষ্ণৌ। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের একটি ঘটনা। ম্যাচ চলাকালীন কিছু দর্শকের বিরুদ্ধে চিয়ারলিডারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।

স্টেডিয়াম থেকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বাউন্ডারি লাইনের পাশে থাকা এক চিয়ারলিডারের সঙ্গে বাজে আচরণ করছেন কিছু দর্শক। বিষয়টি নিয়ে অভিযুক্ত দর্শকদের সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা গেছে ভুক্তভোগীকে। তবে পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার আগেই ঘটনাস্থলে পুলিশ হাজির হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সংশ্লিষ্ট দর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়।

মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনার দিনে এবারের আইপিএলে দশম হারের সাক্ষী হয়েছে লক্ষ্ণৌ। আরও আগেই প্ল অফের দৌড় থেকে ছিটকে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২ ওভার হাতে রেখেই লক্ষ্ণৌর করা ১৯৬ রান টপকে যায় পাঞ্জাব। ম্যাচ শেষে লক্ষ্ণৌর অধিনায়ক ঋষভ পন্ত বলেন, ‘এটা কঠিন একটা ম্যাচ, আমাদের ফল মেনে নিতে হবে, মাথা উঁচু রাখতে হবে, এটা আমাদের জন্য অনেক শেখার অভিজ্ঞতা—নিশ্চিতভাবেই কঠিন একটি মৌসুম। আমার মনে হয় আমরা যথেষ্ট রান করেছি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হয় না, বরং সহজ হয়ে যায়; তাই সবাই আগে ফিল্ডিং করতে চায়।’

বাজে একটি মৌসুম গেলেও কিছু ক্রিকেটারের পারফরম্যান্স নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন পন্ত, ‘একটি দল হিসেবে আমরা ইতিবাচক দিকগুলো দেখতে চাই। জশ ইংলিস, মিচেল মার্শ এবং প্রিন্স দারুণ একটি মৌসুম কাটিয়েছে। মহসিন ইনজুরি থেকে ফিরছে...শামি ভাই। অবশ্যই অনেক ইতিবাচক দিক রয়েছে।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের