হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলে ওয়ানডে দলে ফিরছেন বাবর

ক্রীড়া ডেস্ক    

ছন্দে ফিরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।

শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সে সিরিজকে সামনে রেখে স্বাগতিকদের দলে একাধিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তিন ম্যাচের এই সিরিজের আগে দল নির্বাচনের বিষয়ে চূড়ান্ত আলোচনা শেষ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল।

পিসিবির সূত্রের বরাতে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে যে ওয়ানডে দল খেলেছিল, সেখান থেকে বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। সিরিজটিকে সামনে রেখে দলীয় ভারসাম্য ও সঠিক কম্বিনেশন খুঁজে বের করতেই এই পরিকল্পনা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের।

বাবরকে ওয়ানডে দলে ফেরানোর সম্ভাবনা জোরালো। চূড়ান্ত আলোচনা পর্বে তাঁকে নিয়ে ইতিবাচক টিম ম্যানেজমেন্ট। চোটের কারণে ঢাকা টেস্টের একাদশে ছিলেন না সাবেক অধিনায়ক। সিলেট টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় তাঁর। প্রথম ইনিংসে ৮৪ বলে ১০ বাউন্ডারি করেন ৬৮ রান। দ্বিতীয় ইনিংসে বাবরের অবদান ৪৭ রান। ৫২ বলে ৪ চারের পাশাপাশি হাঁকান এক ছক্কা।

বাবরের ছাড়াও ওপেনার ফখর জামান, স্পিনার সুফিয়ান মুকিম এবং পেসার হুনাইন শাহও অস্ট্রেলিয়া সিরিজের দলে জায়গা পেতে পারেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে অলরাউন্ডার ফাহিম আশরাফ ও হুসেইন তালাতের দলে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতিতে তাঁদের ধরে রাখা কঠিন।

অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে নিয়েও আলোচনা চলছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে ২২ মে থেকে রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে পাকিস্তান। অনুশীলনের পাশাপাশি সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে হবে ৩০ মে। বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ জুন। ভেন্যু লাহোর।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের