হোম > খেলা > ক্রিকেট

৪ রানে ৯ উইকেট, ব্রাজিলের মেয়ের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলের মিডিয়াম পেসার লরা কার্দোসো। ছবি: সংগৃহীত

ফুটবলের দেশ ব্রাজিলের মেয়ের ক্রিকেটীয় বিস্ময়। অবিশ্বাস্য ও অভাবনীয় যা-ই বলা হোক, কম হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একাই ৯ উইকেট শিকার করা তো চাট্টিখানি কথা নয়। সেই কীর্তিই গড়ে দেখিয়েছেন ব্রাজিলের লরা কার্দোসো। আজ লেসেথোর বিপক্ষে ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট নেন তিনি। পুরুষ ও নারী মিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে এটাই সেরা বোলিং ফিগার।

বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভালের দুই নম্বর মাঠে কার্দোসোর কীর্তিতে ১৮৯ রানের বিশাল জয় পেয়েছে ব্রাজিল। ২০৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ১৩ রানে গুটিয়ে যায় লেসোথো।

এত দিন পুরুষ টি-টোয়েন্টিতে ভুটানের সোনম ইয়েশের ৮ উইকেটই ছিল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। গত বছর মিয়ানমারের বিপক্ষে পুরুষ টি-টোয়েন্টিতে তিনি ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন। নারী টি-টোয়েন্টিতে আগের রেকর্ডটি ছিল রোহমালিয়ার মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান খরচ না করে ৭ উইকেট।

কার্দোসোর অবিশ্বাস্য স্পেলটি শুরু হয় হ্যাটট্রিক দিয়ে, যা লেসোথোকে শুরুতেই প্রচণ্ড চাপে ফেলে দেয়। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরও ৪টি উইকেট তুলে নেন এই মিডিয়াম পেসার। তৃতীয় ওভারে এসে তাঁর শিকার আরও দুই উইকেট। লেসোথোর শেষ উইকেটটি নেন মারিয়ান আর্তুর।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের